শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৬ পিএম, ২০২১-০৩-২৮
‘সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী যে পথ দেখিয়ে গেছেন বাস্তব পরিপ্রেক্ষিত বিবেচনায় আমিও সেই পথে অগ্রসর হচ্ছি। চসিকের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত ওয়ার্ড কার্যালয় ও পতিত খালি জায়গাগুলোতে আয়বর্ধক প্রকল্প গড়ার পরিকল্পনা এবং শিক্ষা, স্বাস্থ্য ও ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি।
রোববার (২৮ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে এলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
আতিকুল ইসলাম চৌধুরী বলেন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কীভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করেছিলেন সে-সম্পর্কে জানার জন্য মূলত আমার চট্টগ্রাম আসা।
মেয়র রেজাউল বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চসিক বছরে প্রায় ৫০ কোটি টাকা ভর্তুকি দেয়। নিজস্ব বিদ্যুৎ প্লান্ট গড়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহিদা বেগম পপি, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বিজিএমইএ প্যানেল লিডার ফারুক হাসান, বিজিএমইএর সহ-সভাপতি শামীম এহসান, এসএম তৈয়ব, নাসিরউদ্দীন চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী তুফান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited